আপনার অ্যাকাউন্ট মুছুন
আপনি নিজেই অ্যাপের ভেতর থেকে আপনার Bingo Factory অ্যাকাউন্ট মুছতে পারেন, আর নিশ্চিত করামাত্র সেটা চলে যায়। অ্যাপটা আর না থাকলে আমরা আপনার হয়ে মুছে দেব।
অ্যাপে
- Bingo Factory খুলুন, আর তৈরি স্ক্রিনে ওপরের গিয়ারে ট্যাপ করে সেটিংস খুলুন।
- অ্যাকাউন্ট অংশে অ্যাকাউন্ট মুছুন-এ ট্যাপ করুন।
- অ্যাকাউন্ট মুছুন-এ ট্যাপ করে নিশ্চিত করুন।
অ্যাকাউন্ট অংশটা কেবল সাইন ইন থাকা অবস্থায় দেখা যায়। না দেখলে বুঝবেন এই ডিভাইসে সাইন ইন করা নেই: আগের মতো একই Apple বা Google অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন, অংশটা দেখা যাবে।
কী মোছা হয়
সঙ্গে সঙ্গে, ইমেল চালাচালি বা অপেক্ষা ছাড়াই: Apple বা Google আমাদের যে শনাক্তকারী দিয়েছিল, আপনি শেয়ার করে থাকলে আপনার ইমেল ঠিকানা, আর আপনার তৈরি সব খেলা। অন্যদের যেসব খেলায় আপনি যোগ দিয়েছেন, সেগুলোতে কোনো প্রভাব পড়ে না। পরে আবার সাইন ইন করতে পারবেন, তবে সেটা হবে নতুন, ফাঁকা একটা অ্যাকাউন্ট।
কী থেকে যায়, আর কতদিন
- তৈরি হওয়া ঘরগুলো রাখা হয় ও আবার ব্যবহার করা হয়। সেগুলো একটা বিষয় নিয়ে, আপনাকে নিয়ে নয়, আর আপনার অ্যাকাউন্টের সঙ্গে সেগুলোর কোনো যোগ নেই।
- যেসব খেলায় আপনি যোগ দিয়েছেন, সেখানকার নাম আর দাগানো ঘর বরাবরের মতোই খেলা তৈরির ১২ ঘণ্টা পরে মুছে যায়। অ্যাকাউন্ট মুছলে এতে কিছু বদলায় না।
- বেনামি ডিভাইস শনাক্তকারী অ্যাপ ইনস্টল থাকা পর্যন্ত থাকে, যাতে আপনি খেলতে পারেন। এতে কোনো নাম বা ইমেল ঠিকানা নেই। অ্যাপটা মুছে দিলে তার টোকেন আর কাজ করে না।
- Pro সাবস্ক্রিপশনের টাকা Apple বা Google নেয়, আর অ্যাকাউন্ট মুছলে সেটা বাতিল হয় না। App Store বা Google Play-এর সাবস্ক্রিপশন থেকে বাতিল করুন।
অ্যাপটা আর না থাকলে
সবচেয়ে দ্রুত উপায় হলো অ্যাপটা আবার ইনস্টল করে একই Apple বা Google অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা, তারপর ওপরের ধাপগুলো মেনে চলা। এক মিনিট লাগে, আমাদের কিছু করতে হয় না।
অথবা আমাদের বলুন: সহায়তা পাতার ফর্মে "আমার অ্যাকাউন্ট মুছে দিন" লিখুন, আর ইমেলের ঘরে সেই ঠিকানাটা দিন যেটা দিয়ে সাইন ইন করেছিলেন, যাতে আমরা অ্যাকাউন্টটা খুঁজে পাই আর আপনাকে উত্তর দিতে পারি। ফর্মে যান
আপনিই কি না নিশ্চিত হতে আমরা সেই ঠিকানায় উত্তর দেব, তারপর অ্যাকাউন্ট মুছে কাজ শেষ হলে জানাব, ৩০ দিনের মধ্যে। Apple দিয়ে সাইন ইন করার সময় ইমেল লুকিয়ে থাকলে আমরা শুধু ফরোয়ার্ডিং ঠিকানাটা জানি, তাই অ্যাপটা আবার ইনস্টল করাই সহজ।
কখনো অ্যাকাউন্ট খোলেননি?
তাহলে মোছার কিছু নেই। অন্য কারও খেলায় খেলতে অ্যাকাউন্ট লাগে না; আপনার নাম আর দাগ প্রতিটা খেলা তৈরির ১২ ঘণ্টা পরে মুছে যায়, আর অ্যাপ মুছে দিলে তার টোকেন আর কাজ করে না।
আমরা কী রাখি আর কতদিন, তার পুরো বিবরণ গোপনীয়তা নীতিতে আছে, যেটা ইংরেজিতে লেখা। গোপনীয়তা